Monday, 29 December 2014

পথের অজান্তে Pather ajante

“এক”      

বাস থেকে নেমেই শাহবাগের মোড়টা পার হল অরণ্য ।ফুলের দোকান গুলোর পাশ ধরে আস্তে আস্তে হাঁটতে লাগল । হরেক রকমের ফুলগুলোদেখতে তার কেন জানি একটা আলাদা ভাল লাগা কাজ করে । খুব ক্লান্ত লাগছে !রিক্সায় চাপলে ভাল হতো । কিন্তু কি আর করা ! মাসের শেষ ।

পকেটে অল্প কিছুটাকা । এ মুহূর্তে রিক্সায় চাপাটা তার জন্য গরীবের ঘোড়ারোগ তুল্য । উপায় নাদেখে হাঁটতেই থাকল । হাঁটতে হাঁটতে টিএসসি’র কাছাকাছি এল সে ।

Sunday, 28 December 2014

ছয়টি তারে লুকিয়ে আছে Chhoyti tare lukiye aachhe

১.
সারাদিন ক্লাস,ল্যাব,টিউটোরিয়াল তারপর বিকেল বেলা গিটার শিখতে যাওয়া, ফিরে এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর ফিরে এসে রাতে আবার গিটার নিয়ে বসা। এভাবেই গত ১ মাস ধরে ব্যাস্ত সময় কাটে ফাহমির। ইতিমধ্যেই মিসেস রহমান ভীষণ বিরক্ত হয়ে গেছেন সবসময় গিটার এর টুংটাং শুনতে শুনতে।

Saturday, 27 December 2014

বৃষ্টিতে মন ভিজে যাক Bristite mon vije jak

১.
প্রায় বেশ কিছুদিন ধরেই শুন্যর ঠোঁটের কোণে চিরচেনা সেই পরিচিত হাসি দেখা যায় না। হাসি ব্যাপারটা কেমন জানি অপরিচিত এখন তার কাছে। ছোট থেকে ছোট জিনিসের মাঝে সুখ খুঁজে নেওয়া শুন্য এখন যেন অন্য জগতের বাসিন্দা। অসম্ভব রকমের স্বপ্নবিলাসী এই তরুনের রঙিন চোখ দুটো প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন বোনায় ব্যস্ত থাকত। হটাৎ চারপাশ থেকে হতাশার মেঘ এসে তার স্বপ্নিল আকাশটাকে ঢেকে দিয়েছে,সেটা তার চোখজোড়া দেখলেই বোঝা যায়। শুন্যর এমন নিরাশ অভিব্যাক্তি তার চারপাশের পরিচিত মানুষদের কাছে খুব অচেনা।

Friday, 26 December 2014

বৃষ্টি পায়ে পায়ে Bristir paye paye

পাখির কিচিরমিচির শব্দে সকালের ঘুম ভাঙ্গে অধরার। শহরের ইট-পাথরের বড় বড় দালানকোঠার ভিড়ে সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ শোনা অনেকটা আকাশকুসুম কল্পনা করার মত একটা ব্যাপার। অধরার বাবা সরকারি চাকুরী করেন সেই সুবাদে সরকারি একটি দোতলা বাংলোতে থাকে অধরারা। বাসার চারপাশ গাছগাছালিতে পরিপূর্ণ। তাই ভোরবেলা পাখির কিচিরমিচির এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার। ঘুম থেকে উঠেই দক্ষিণের জানালাটা খুলে দেয় অধরা। ভোরের আলো আর শীতল বাতাস ছুঁয়ে যায় অধরাকে।

Thursday, 25 December 2014

তুলতুলের এডভেঞ্চার Tultuler Adventure

একমনে গোল একুরিয়ামটায় রাখা ছোট্ট গোল্ডফিসটার ছোটাছুটি দেখছে তুলতুল। মনটা ভীষণ খারাপ ছোট্ট তুলতুলের আর তাই কিছুই করতে ইচ্ছে হচ্ছে না ওর। এজন্য কিছুক্ষণ পর পর ড্রয়িংরুমে এসে সে গোল্ডফিসটা দেখছে। মাছটা খুব প্রিয় ওর,গত জন্মদিনে বাবা উপহার দিয়েছিলো ওকে। তুলতুলের সাথে মিলিয়ে নাম ও দিয়েছিলো একটা “চুলবুল”। বাবা টা ভীষণ দুষ্ট,আপনমনে বলতে বলতে হেসে উঠে তুলতুল। একটু পরেই আবার মন খারাপ করে মুখটা গম্ভীর করে ফেলে। আর মাত্র তিন দিন পরেই ওর জন্মদিন।
পাক্কা পাঁচ বছরে পা দিবে ছোট্ট তুলতুল। অথচ মা বাবার সাথে ঝগড়া করে তুলতুলকে নিয়ে দাদু বাড়ি চলে এসেছে। বাবা আর মাকে এ সময়টাতেই কেন এমন ভয়াভয় ঝগড়া টা করতে হল তা ভেবে কোনো কূলকিনারা পায় না তুলতুল।

Wednesday, 24 December 2014

ভিনদেশী তারাদের দেশে Vindeshi tarader deshe

--- টিং ডি টিং......... হ্যাপি বার্থডে আমার সুইটু মুইটু অরোরা। দেখো মামনি তোমার জন্য মা কি বানিয়ে এনেছে!
--- কই দেখি দেখি? কেক! থ্যাঙ্কু ম্যাঙ্কু মা। তুমি বেসটু মা।
--- হুম হুম হয়েছে। আর আহ্লাদ করতে হবে না, আয় কেকটা কাটি।
মা-মেয়ে দুইজনে মিলে কেকটা কাটল। তারপর দুইজন মিলে কেক খাওয়ার চেয়ে মাখামাখি করলো বেশি। সেই ছোট থেকেই অরোরার সাথে মায়ের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাইরে থেকে সারাদিনের হৈ হুল্লোড় শুনলে মনেই হবে না দুই রুমের এই বাসায় মানুষ বলতে শুধু এই দুইজন। অরোরা আর তার মা কথা। অরোরার বাবা ক্যান্সারে মারা গেছে অরোরার জন্মের আগেই।

Tuesday, 23 December 2014

বুকের গভীরে কার যেন ডাক আসে

মনের সাথে দীর্ঘ ২ ঘণ্টা দন্ধ করলো সত্য। একটু পরেই তার অসমাপ্ত জীবনের সমাপ্তি হবে। তাই মার কাছে শেষ চিঠিটা লিখতে বসলো সে। তার অসমাপ্ত জীবনের শেষ চিঠি।*****************************************************************************************************************************

জানো মা,

Monday, 22 December 2014

এভাবেই হয়তো আবার গল্পের শুরু

একটি চেরি গাছের সদ্য গজানো পাতা, যার রঙটা এখনও পুরোপুরি লাল হয়নি। অনেকগুলো লাল রঙের পাতার ভিড়ে সদ্য গজানো হলুদ রঙের ছোট্ট পাতাটি বেশ নজর কাড়ছিল। চারদিকের সবুজের মাঝে লাল রঙের গাছটি অদ্ভুত সৌন্দর্যের আবরণ নিয়ে দাঁড়িয়ে আছে অনেককাল ধরে। বৃদ্ধ পাতারা ঝরে পড়ে তবুও গাছটি ঠিক দাঁড়িয়ে থাকে নিজের স্বত্বা নিয়ে। হারানোর ব্যথা তো মানুষও সময়ের সাথে সাথে ভুলে যায়, একটা গাছ তো সেখানে নস্যি।