Showing posts with label মিষ্টি গল্প. Show all posts
Showing posts with label মিষ্টি গল্প. Show all posts

Wednesday, 6 April 2016

ওয়েডিং সিরোমোনি

লিখেছেন - শুকনোপাতা - Wedding ceremony

মাথায় মনে হয়  বাজ পড়ল ইলার!!তাও আবার একটা না এক সাথে কয়েকটা...ধাম,ধাম,ধাম!
প্রথম বাজটা পড়ল যখন কনভেনশন সেন্টার  অফিস থেকে ফোন করে জানানো হলো,আগামী বছরের জুন মাসের আগে তাদের কোন হলরুম খালি নেই,এবং আগামী ফেব্রুয়ারীর আগে কোনভাবেই কোন কন্ট্রাক্ট বাতিল করে হল দেয়া সম্ভব না,কথাটা শুনে ইলার মাথা মনে হল ভোঁ ভোঁ করে ঘুরছে...! কোন রকমে দৌড়ে আব্বুর রুমে আসতেই শুনতে পেল,আব্বু আম্মুকে বলছে,

Thursday, 31 March 2016

বোঝাপড়া

লিখেছেন - শুকনোপাতা -  Bojhapora - misti premer golpo
অফিস ছুটির সময় প্রায় হয়ে এলো বলে,শেষ মূহুর্তের ছুটোছুটি চলছে এখন সব গুলো ফ্লোরে।সবাই ব্যস্ত,রাহাত সাহেব দ্রুত হাতের কাজ শেষ করে প্রজেক্ট ফাইলটা নিয়ে নাফিসা ম্যামের রুমে গেলেন,বরাবরের মতো ম্যাম একমনে কাজ করে যাচ্ছেন।রাহাত পরিস্কার গলায় বলল,
---ম্যাম,ইমপ্রেস গ্রুপের সাথে যে প্র্জেক্ট টা হচ্ছে তার খসড়া দেখিয়ে সাইন করাতে বলেছিলেন,ফাইলটা নিয়ে এসেছি,আশিক স্যার ও দেখে দিয়েছেন,জাস্ট আপনার সাইন দরকার।নাফিসা ম্যাম মাথা না তুলেই বললেন,
---ওকে,বাট আজ আর সাইন করতে পারব না,কাল সকালে দেখাবেন।

Thursday, 24 March 2016

শূন্যতা অথবা পূর্ণতা

লিখেছেন - শুকনোপাতা |  Misti Golpo

কন্ট্রাক্ট পেপারে সাইন করে কিছুটা চমকে উঠলাম আজকের তারিখ দেখে!
এই যাহ!এবারো ভুলে গেলাম!এই নিয়ে পর পর তিনবার হলো...তবে একটু অবাক ও হলাম,সকালে বাসা থেকে বের হওয়ার সময় জলি ও তো কিছু বলল না,
সে ও কি আমার মতো ভুলে বসে আছে!এবার কিছুটা হাসি পেল আমার...
আজ আমাদের দশম বিবাহ বার্ষিকী।অথচ আমরা দু'জনেই দিব্বি ভুলে বসে আছি!হাহাহা
এ অবশ্য নতুন না,এর আগের বছর তো প্রায় এক সপ্তাহ চলে গেছে অথচ আমাদের কারোরই মনে ছিলনা!পরে দু'জনেই মনে করে হেসেছিলাম।আসলে ব্যাস্ততা আর সময়ের চাপে আমাদের দু'জনেরই নিজেদের জন্য খুব একটা সময় নেই।

Sunday, 20 March 2016

শেষের কবিতার বাকী অংশ

লিখেছেন - শুকনোপাতা - misti bangla  / bengali golpo.

নির্ঝরের পথ চলা শুরু হয়েছিল অনেকটা একাই,তবে সাথে ছিল অনেক গুলো স্বপ্ন আর বিশ্বাস।মানুষ আসলে স্বপ্ন দেখতে অনেক বেশী ভালোবাসে...
আর নির্ঝর এমন একটা মেয়ে যে কি না সব সময় নিজের ভেতর তার স্বপ্নের একটা আলাদা পৃথিবী সাজিয়ে রাখতো,সেখানে সে কখনো অনেক আদরের মেয়ে,কখনো বা একটা স্বাধীন মানুষ,কখনো ভাবতো তার একটা বড় ভাই আছে যে তাকে অনেক আদর করে,কখনো ভাবতো তার একটা বড় আপু আছে যা তাকে খুব ভালোবাসে...যখনই মন খারাপ হতো নির্ঝর নিজের সেই স্বপ্নের ভূবনে হারিয়ে যেতো...স্বপ্ন গুলো কেন পূরন হলো না বা হয় না এ নিয়ে তার খুব একটা মাথা ব্যাথা নেই...

Thursday, 17 March 2016

আমি চাইনি বলেই কি দাওনি

লিখেছেন - -শুকনোপাতা - bangla / bengali misti golpo

ঈদ সামনে তাই শপিং মল গুলোতে ভীড় হবে এটাই স্বাভাবিক,কিন্তু তাই বলে এতো ভীড়...!উফফ...!খুবই বিরক্ত হচ্ছে রাশেদ,অনেক চেষ্টা করেও স্বাভাবিক থাকতে পারছেনা,এতো মানুষের ভীড়ের মধ্যে শপিং করতে আসার কি দরকার আছে?ঈদের শপিং না করে কি মানুষ ঈদ উদযাপন করে না?!হুহ...!

মিতু বুঝতে পারছে  রাশেদ একটু না প্রচন্ড  পরিমানে বিরক্ত হচ্ছে,কিন্তু সে তা দেখেও না দেখার ভান করে জিনিস কেনায় মনোযোগ দিচ্ছে।সে কি করবে?

Wednesday, 16 March 2016

সযত্নে - অভিমানে তাই সাজাই তোমারে

লিখেছেন -শুকনোপাতা  Bangla / bengali misti premer golpo ( sajatne )

প্রচন্ড রকমের অনিচ্ছা  নিয়েই ব্যাগ গোছাতে লাগল তনু। কোন মানে নাই এসবের...সে যতোই রাগ করুক,আর যতোই ঝগড়া করুক,তার এসব কাজকর্ম নিয়ে নুমানের কোন মাথা ব্যাথা নেই।যদি থাকতো তাহলে গত তিনদিন যাবত যে তনু এতো রাগ,চিৎকার করছে তা দেখা সত্ত্বেও নুমান গাড়ির টিকেট কেটে ওর সামনে এনে রাখতো না।

টিকেট দেখার পর তনু  আর কোন কথা বলল না,কিছুক্ষন টিকেটের দিকে তাকিয়ে থেকে কাবার্ড থেকে ল্যাগেজ বের করে জিনিস পত্র গোছাতে লাগল।

Tuesday, 15 March 2016

সাজাই আপন মায়ায়

লিখেছেন - শুকনোপাতা |

ঠাশ!করে ডাইনিং টেবিলে মগটা রাখলো তুবা...আরেকটু জোরে রাখলে শব্দটা মনে  হয় ঠাশ না হয়ে কাঁচে ভেঙ্গে খান খান হওয়ার শব্দ হতে  পারতো!
একটু দূরে ফ্রিজে অনেকদিন ধরে জমে থাকা মাছ বের করার চেষ্টায়  ব্যাস্ত তহুরা বেগম,শব্দ শুনে একবার মেয়ের দিকে তাকালেন,মেয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে,কিন্তু মেয়ে তার কাছ থেকে কেনো রেসপন্স আশা করছে?এ বাসায় কি তিনি ছাড়া আর কেউ নেই নাকি?!সবার সব রাগ তার সামনেই কেন প্রকাশ করতে হবে?!মা হয়েছেন বলে কি তার সব রাগ সহ্য করতে হবে?!বাপের সামনে সব গুলো ভাইবোন কি হাসি-খুশী থাকে,যতো রাগ-ক্ষোভ সব তার সামনেই...!

Saturday, 1 August 2015

আপন আলোয় সুখ

ঘড়িতে বাজে সাড়ে ১১টা।  এই মুহুর্তে কিচেনে যাওয়া  ঠিক হবে নাকি নিজের রুমে!চিন্তার  বিষয়....!১টার মধ্যে দুপুরের  খাবার টেবিলে দিতে হবে,আম্মা-আব্বা এই সময়ই খেতে বসেন,দেরি হলে তাদের জন্য অপেক্ষা করা কষ্টকর। আসলে এই বয়সে এসে অপেক্ষা করার ধৈর্য্য খুব একটা থাকে না। বাসার বাকিরা ঘড়ি ধরে ১টার মধ্যেই যে খেতে বসবে তা না,তবে তিনটার মধ্যেই সবার খাবার শেষ হয়ে যায়,সো...সাত-পাঁচ ভাবতে ভাবতে কিচেনে যাবার সিদ্ধান্তই নিল মায়া। আসলে সকালের নাস্তার ঝামেলা শেষ করে ঘর গুলো গুছাতে গুছাতে ১১টা বেজে গেছে কখন টেরই পায়নি!শ্বশুড় কে চা দিয়ে ভেবেছিল নিজের ঘরে যেয়ে চা খেতে খেতে একটু বাসায় ফোন করবে,২দিন আগে আম্মুর সাথে কথা হয়েছিল আর হয়নি!গতকাল নাকি নানি এসেছেন বাসায়,তার সাথেও এখনো কথা হয়নি!

কালো মানিক

সারা দিনের ক্লান্তি যেনো খুব বেশি করেই ভর করে  যখন চার তলার সিঁড়ি ভেঙ্গে উপরে উঠতে হয়! অনেক বার ভেবেছে,বাসাটা চেঞ্জ করে দোতালা কিংবা একতলাতে নিবে,কিন্তু নেয়া হয়নি আর...আজকাল ভালো বাসা খুঁজে পাওয়া অনেক কষ্টকর,তার উপর বাসা চেঞ্জ করাতো আরো কষ্টকর! প্রতিদিনের মতো আজো এসব ভাবতে ভাবতে ফ্ল্যাটে ফেরে নবনী।

Thursday, 7 May 2015

অসামাজিক

চুপ করে আর কতক্ষন বসে থাকবে বুঝতে পারছে  না নিলু!প্রায় ১ঘন্টা হয়ে  আসল।এতক্ষন কি চুপ করে থাকা যায়?!!এতক্ষন কথা না বলে থাকাটা খুবই কষ্টকর। দম বন্ধ হয়ে আসছে মনে হয়!উফফ...!

পানি খাওয়া শেষ  করে গ্লাসটা রাখার জন্য ডায়েনিং এ এসে যাওয়ার সময় একবার ড্রয়িং রুমের  দিকে চোখ ফেরালো।সাঈদ এক মনে সোফায় বসে বই পড়ছে।

রাগে জ্বলতে লাগল নিলু,আশ্চর্য মানুষ!একটা মানুষ তার সাথে রাগ করে সকালের নাস্তা না করে কথা বন্ধ করে বসে আছে,অথচ তার কোন বিকার নাই!মনে হচ্ছে যেন এই বাসায় সে ছাড়া আর কেউ থাকে না,অদ্ভুদ!!এই রকম মানুষের সাথে কিভাবে সারা জীবন পাড় করবে নিলু সেটাই ভেবে কূল পেল না...!সরি বলা তো দূরের কথা,জনাবের চোখ ও এদিকে পড়ে না...!

Monday, 29 December 2014

পথের অজান্তে Pather ajante

“এক”      

বাস থেকে নেমেই শাহবাগের মোড়টা পার হল অরণ্য ।ফুলের দোকান গুলোর পাশ ধরে আস্তে আস্তে হাঁটতে লাগল । হরেক রকমের ফুলগুলোদেখতে তার কেন জানি একটা আলাদা ভাল লাগা কাজ করে । খুব ক্লান্ত লাগছে !রিক্সায় চাপলে ভাল হতো । কিন্তু কি আর করা ! মাসের শেষ ।

পকেটে অল্প কিছুটাকা । এ মুহূর্তে রিক্সায় চাপাটা তার জন্য গরীবের ঘোড়ারোগ তুল্য । উপায় নাদেখে হাঁটতেই থাকল । হাঁটতে হাঁটতে টিএসসি’র কাছাকাছি এল সে ।

Sunday, 28 December 2014

ছয়টি তারে লুকিয়ে আছে Chhoyti tare lukiye aachhe

১.
সারাদিন ক্লাস,ল্যাব,টিউটোরিয়াল তারপর বিকেল বেলা গিটার শিখতে যাওয়া, ফিরে এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর ফিরে এসে রাতে আবার গিটার নিয়ে বসা। এভাবেই গত ১ মাস ধরে ব্যাস্ত সময় কাটে ফাহমির। ইতিমধ্যেই মিসেস রহমান ভীষণ বিরক্ত হয়ে গেছেন সবসময় গিটার এর টুংটাং শুনতে শুনতে।

Thursday, 25 December 2014

তুলতুলের এডভেঞ্চার Tultuler Adventure

একমনে গোল একুরিয়ামটায় রাখা ছোট্ট গোল্ডফিসটার ছোটাছুটি দেখছে তুলতুল। মনটা ভীষণ খারাপ ছোট্ট তুলতুলের আর তাই কিছুই করতে ইচ্ছে হচ্ছে না ওর। এজন্য কিছুক্ষণ পর পর ড্রয়িংরুমে এসে সে গোল্ডফিসটা দেখছে। মাছটা খুব প্রিয় ওর,গত জন্মদিনে বাবা উপহার দিয়েছিলো ওকে। তুলতুলের সাথে মিলিয়ে নাম ও দিয়েছিলো একটা “চুলবুল”। বাবা টা ভীষণ দুষ্ট,আপনমনে বলতে বলতে হেসে উঠে তুলতুল। একটু পরেই আবার মন খারাপ করে মুখটা গম্ভীর করে ফেলে। আর মাত্র তিন দিন পরেই ওর জন্মদিন।
পাক্কা পাঁচ বছরে পা দিবে ছোট্ট তুলতুল। অথচ মা বাবার সাথে ঝগড়া করে তুলতুলকে নিয়ে দাদু বাড়ি চলে এসেছে। বাবা আর মাকে এ সময়টাতেই কেন এমন ভয়াভয় ঝগড়া টা করতে হল তা ভেবে কোনো কূলকিনারা পায় না তুলতুল।

Wednesday, 24 December 2014

ভিনদেশী তারাদের দেশে Vindeshi tarader deshe

--- টিং ডি টিং......... হ্যাপি বার্থডে আমার সুইটু মুইটু অরোরা। দেখো মামনি তোমার জন্য মা কি বানিয়ে এনেছে!
--- কই দেখি দেখি? কেক! থ্যাঙ্কু ম্যাঙ্কু মা। তুমি বেসটু মা।
--- হুম হুম হয়েছে। আর আহ্লাদ করতে হবে না, আয় কেকটা কাটি।
মা-মেয়ে দুইজনে মিলে কেকটা কাটল। তারপর দুইজন মিলে কেক খাওয়ার চেয়ে মাখামাখি করলো বেশি। সেই ছোট থেকেই অরোরার সাথে মায়ের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাইরে থেকে সারাদিনের হৈ হুল্লোড় শুনলে মনেই হবে না দুই রুমের এই বাসায় মানুষ বলতে শুধু এই দুইজন। অরোরা আর তার মা কথা। অরোরার বাবা ক্যান্সারে মারা গেছে অরোরার জন্মের আগেই।

Monday, 22 December 2014

এভাবেই হয়তো আবার গল্পের শুরু

একটি চেরি গাছের সদ্য গজানো পাতা, যার রঙটা এখনও পুরোপুরি লাল হয়নি। অনেকগুলো লাল রঙের পাতার ভিড়ে সদ্য গজানো হলুদ রঙের ছোট্ট পাতাটি বেশ নজর কাড়ছিল। চারদিকের সবুজের মাঝে লাল রঙের গাছটি অদ্ভুত সৌন্দর্যের আবরণ নিয়ে দাঁড়িয়ে আছে অনেককাল ধরে। বৃদ্ধ পাতারা ঝরে পড়ে তবুও গাছটি ঠিক দাঁড়িয়ে থাকে নিজের স্বত্বা নিয়ে। হারানোর ব্যথা তো মানুষও সময়ের সাথে সাথে ভুলে যায়, একটা গাছ তো সেখানে নস্যি।

Sunday, 21 December 2014

অনন্য অপরাজিতা Ananya Aparajita

রাত ৩টা...খটখট করে যখন আমি ল্যাপীর কীবোর্ডে ঝড় তুলছি একরকম....ঠিক তখনি মাথার উপর একটা ঠান্ডা হাতের ছোঁয়া...
-কিরে ঘুমাবি না...???কি এতো কাজ করিস সারা রাত ধরে...।আমার ভাল্লাগে না,তোর জন্য আমিও সারা রাত ঘুমাতে পারি না ভেবে যে তুই ঘুমাস না...।
-মা...আমি কি বাচ্চা মেয়েটা আছি....বলতে পারো একটা বড়সড় মাল্টিন্যাশনাল কম্পানীতে জব করি...কাজ তো করতেই হবে তাই না...না হলে শুধু শুধু কি আর আমাকে টাকা গুলো দেবে বলো...যাও তুমি ঘুমাওগে...আমি এইতো আর ১০ মিনিট..।
মা আমাকে ছোট্ট করে আদর দিয়ে যায় আর বলে....
-যা ভালো মনে হয় কর তুই...কখোনো মানা শুনছিস তুই...???
মনে পড়ে যায় আজ থেকে ৪ বছর আগের কথা...বাবা আমাকে বলেছিলো..

Wednesday, 17 December 2014

পার্থক্য Parthakya ( Bangla Misti Golpo )

ক্লাশের সবার গল্পের মাঝে আমি আমার সবর্কালের বোঁচা নাক নিয়ে সেটা আবার বিগলিতো করার মহৎ উদ্দ্যেশ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু করলাম।
-কিরে আজ কি নিয়ে গল্প হচ্ছে শুনি???
-এখোনো কিছু জমেনিরে। তুই না আসলে জমে কি করে???
-হুমম সাধু সাধু...।এইবার জমবে মামা,জমে ক্ষীর হবে বুঝলি।
আমরা বন্ধুরা মিলে এবার জম্পেশ আড্ডা শুরু করলাম,বিষয় বস্তু ছিলো কোন মেয়ের জামা দিন দিন সাইজে ছোটো হয়ে কয়েকদিন পর জামার কাপড় ব্যাবসায়ীর ভাত মারবে,কোন ছেলের বাম পায়ের মোজাটা ছেড়া,আর ক্লাশের মাঝে কে কাকে আই লাবু লিখে চিরকুট পাঠায়...।

Tuesday, 16 December 2014

একটি সড়কীয় ক্রাশ খাওয়া প্রেম Sarokiy prem

বাসে উঠতে যাবো,ঠিক সেই মূহুর্তে মা বললো তনু তোর বাবা কই???আমার দু চোখ বাবা কে খুজে ফেরে,আমি আতকিংত আমার বাস ছেড়ে দিলে বাবার সাথে দেখা হবে না এটা ভেবে...।সাতপাঁচ ভাবতে ভাবতে বাবা আমার পাশে এসে দাড়ালো...।
-বাবা কোথায় ছিলা?
-এইতো ওই ছেলেটার সাথে কথা বলতে গেসিলাম।
-কোন ছেলেটা...???
-ওই যে সুন্দর করে ছেলেটা...।
সুন্দর করে হোক আর যে কারনেই হোক আমি পিছন ফিরে ছেলেটার দিকে তাকাই...।সত্যিই “সুন্দর করে” কথাটা তার জন্য উপযুক্ত...।

Monday, 15 December 2014

আমার চিলেকোঠা Amar Chilekotha

আমাকে যখন পিঁড়িতে করে নামানো হলো ঘর থেকে আমার দাদা কানের কাছে ফিসফিস করে বলছিলো,কিরে জানিস না একদিন আমাদেরই তোকে তুলে নামাতে হবে,এতো ওজন কেন বাড়িয়েছিস....নিজের কথা না হয় না ভাবলি একবার আমাদের কথা তো ভাবতে পারতি...।
এই আমার ছাদনাতলায় আগমন।বুক ভরা চাপা কষ্টের মাঝেও আমি ফিক করে হেসে ফেলি আর সর্ন্তপনে দাদার মুখের দিকে তাকাই...ভাইটার আমার মুখটার দিকে তাকানো যাচ্ছে না;নিজে স্বাভাবিক থাকা আর আমাকে স্বাভাবিক রাখার জন্য যে এই তিক্ত রসিকতা সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম।

Sunday, 14 December 2014

নীল খামে কাব্য Nil khame kabya

ফিলটারে শেষ টানটা দিয়ে ছুড়ে ফেলে হাটা শুরু করে অলক।
- এই যে শোনেন
- হু
- আপনাদের মতো মানুষের জন্যই তো এতো প্রবলেম আমাদের দেশে।
- কি? মানে কি?
কি অসহ্য উথাল পাথাল করা চোখ মেয়েটার, কথা গুলো বলতে বলতে চিন্তা করে সে।