Showing posts with label প্রেরণামূলক গল্প. Show all posts
Showing posts with label প্রেরণামূলক গল্প. Show all posts

Thursday, 18 August 2016

কোন কাজ ছোট নয়

গল্প টা বড় হলেও পড়ে দেখেন ভাল লাগবে 😊
-ঢাকা শহরে আমার একটানা দুই দিন না খাওয়ার রেকর্ড আছে।
--দুইইই দিন!
-জ্বি ভাই দুই দিন। এছাড়া পুরো দিন না খেয়ে ছিলাম এমন দিনের সংখ্যাও কম নয়। বাবা মারা যাওয়ার পরে ঢাকায় নতুন আসছি, যেই মেসে উঠছিলাম সেখানে দুই মাসের ভাড়া বাকী পড়ছিল, দেড় মাসের মিল খরচও দিতে পারি নাই। পরে ওরা আমার মিল বন্ধ করে দেয়। ওদেরই বা কী দোষ বলেন, ওরদেরও তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আরেকজনকে মাসের পর মাস ফ্রী খাওয়ানোর মত অবস্থা নাই।

Saturday, 27 December 2014

বৃষ্টিতে মন ভিজে যাক Bristite mon vije jak

১.
প্রায় বেশ কিছুদিন ধরেই শুন্যর ঠোঁটের কোণে চিরচেনা সেই পরিচিত হাসি দেখা যায় না। হাসি ব্যাপারটা কেমন জানি অপরিচিত এখন তার কাছে। ছোট থেকে ছোট জিনিসের মাঝে সুখ খুঁজে নেওয়া শুন্য এখন যেন অন্য জগতের বাসিন্দা। অসম্ভব রকমের স্বপ্নবিলাসী এই তরুনের রঙিন চোখ দুটো প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন বোনায় ব্যস্ত থাকত। হটাৎ চারপাশ থেকে হতাশার মেঘ এসে তার স্বপ্নিল আকাশটাকে ঢেকে দিয়েছে,সেটা তার চোখজোড়া দেখলেই বোঝা যায়। শুন্যর এমন নিরাশ অভিব্যাক্তি তার চারপাশের পরিচিত মানুষদের কাছে খুব অচেনা।